শিরোনাম
বঙ্গ দর্পণে বিভিন্ন পদে সংবাদকর্মী ও প্রতিনিধি নিয়োগ দৈনিক কাগজে বিভিন্ন পদে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ আদিতমারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু, বাঁচাতে গিয়ে আহত মা ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযান, ৩ লাখ ৬৪ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ দৌলতপুর সীমান্তে ৪ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ সোনারগাঁওয়ের মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ;৫০ হাজার মিটার জাল জব্দ বিশ্ব পরিযায়ী পাখি দিবসে সিংড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণ সাজেকে অবরোধ প্রত্যাহার, রোববার থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা দুর্গাপুর সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ, দালালসহ আটক ৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

দৌলতপুর সীমান্তে ৪ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

প্রতিবেদকের নাম / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

 

হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে চার ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের তৎপরতা ও জোরালো প্রতিবাদের মুখে ওই চেষ্টা ব্যর্থ হয়। পরে চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।

রোববার (১১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের ১৫৩/৯-এস পিলার থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, ভারতের ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফের উদয় কিষাণ ক্যাম্পের একটি টহল দল অজ্ঞাতপরিচয় চার ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী ছিলেন।

বিষয়টি সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের নজরে এলে তাঁরা তাৎক্ষণিকভাবে বাধা দেন এবং পুশইনের চেষ্টা প্রতিহত করতে অবস্থান নেন। এ সময় বিজিবির জোরালো প্রতিবাদের মুখে বিএসএফের ওই চেষ্টা ব্যর্থ হয়। পরে সকাল আনুমানিক ৮টার দিকে চার ভারতীয় নাগরিককে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত আইন লঙ্ঘন ও যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ পেশাদারত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে এ ধরনের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
11 October 2026

দৌলতপুর সীমান্তে ৪ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

www.dainikkagoj.com
11 October 2026

দৌলতপুর সীমান্তে ৪ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

www.dainikkagoj.com