শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় ১৪৪ ধারা জারি বিক্ষিপ্ত ঘটনার মধ্যদিয়ে অবরোধ চলছে

Reporter Name / ১৫৭ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

 

মো:মাসুদ রানা,

বিশেষ প্রতিনিধি:

খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আইনশৃংখলা পরিস্থিতি অবনতির আশংকায় খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এই আদেশ জারি করেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।

এদিকে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদ এবং নারী নিপীড়নের বিরুদ্ধে খাগড়াছড়ি পার্বত্য জেলায় চলছে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ। বিক্ষিপ্ত ঘটনার মধ্যদিয়ে চলা জুম্ম ছাত্র-জনতার এ অবরোধে দুরপাল্লার সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতেও গাড়ি চলছে না। জেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার পুড়িয়ে, গাছ কেটে ব্যারিকেড করা হয়। আলুটিলায় একটি এ্যাম্বুলেন্স ভাংচুরের শিকার হয়। বেড়াতে আসা পর্যটকরাও বিপাকে পড়েছেন। অনেকে সাজেক ফেরার পথে সড়কেই আটকে আছেন।

তবে, দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা এলাকায় পাহাড়ি ও বাঙ্গালীদের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে এসব ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে ফেরার পথে অষ্টম শ্রেণির এক মারমা কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন। ঘটনার পরের দিন সকালে সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন যুবক শয়ন শীলকে আটক করে পুলিশ। বর্তমানে তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর