সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

লালমোহনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

Reporter Name / ১২৫ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

 

 

ইউসুফ আহমেদ,ভোলা:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সফল মন্ত্রী মেজর (অ:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এর নির্দেশে লালমোহন উপজেলার গুরুত্বপূর্ণ বাজার গুলোতে সপ্তাহে ১দিন আল মদিনা ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনায় এলাকার গরীব ও অসহায় রোগীদের জন্য চিকিৎসার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে চতলা বাজারের ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপির পূর্ব শাখার অফিসে এই ফ্রি মেডিকোল ক্যাম্পের উদ্বোধন করেন,ধলীগৌরনগর ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ করিম নিরব।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায়,বক্তারা বলেন,এটি একটি নদীমাতৃক এলাকা এখানের অধিকাংশ মানুষ অসহায় ও হতদরিদ্র হওয়ায় তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়েও টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেনা। সে সকল অসহায় গরীব রোগীদের জন্য এই ফ্রি চিকিৎসাটি অত্যান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা।

এদিন সারা দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করা হয়। প্রায় দুই শতাধিক মানুষকে ব্যবস্থাপত্রসহ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

আল মদীনা ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমজাদ খান জুলহাস জানান,লালমোহন উপজেলার গুরুত্বপূর্ণ বড় বড় বাজার গুলোতে গিয়ে সপ্তাহে ১দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করবেন আমাদের ডাক্তারগন।

মেডিকেল ক্যাম্পে ফ্রি রোগী দেখবেন,ডাঃ অনিক বিশ্বাস

এমবিবিএস (এনএমসি) এফসিপিএস, এফপি (নিউরোলজি) সিসিডি (বারডেম)।তিনি যেসকল রোগীর চিকিৎসা দিয়ে থাকেন,মেডিসিন, নিউরোলজি, স্ট্রোক, মৃগীরোগ, মাইগ্রেন, ডায়াবেটিস, বক্ষব্যাধি,পরিপাকতন্ত্র, বাতব্যাথা, হৃদরোগ, চর্ম ও যৌন এবং হরমোন রোগ।

এছাড়াও ডাঃ অয়ন্তী খাঁ দিপা, এমবিবিএস (আর ইউ), পিজিটি (গাইনী এন্ড অবস্) সিসিডি (বারডেম), ডিএমইউ (আল্ট্রাসনোগ্রাম)। তিনি যেসকল রোগীর চিকিৎসা দিয়ে থাকেন , গাইনী, প্রসূতি, বন্ধ্যাত্ব, শিশু, ডায়াবেটিস, মেডিসিন এবং স্ত্রীরোগ ও সনোলজিস্ট সার্জন।

এসময় অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন,ধলীগৌরনগর ভোটমডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা মোঃ মাহমুদুল হক, লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ রেজাউল করিম খোকন মহাজন। ধলীগৌরনগর উত্তর বাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল বিশ্বাস ও ধলীগৌরনগর ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপতি তামিম মহাজন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর