শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ জনকে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড

Reporter Name / ১৬৭ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

 

 

মো:মাসুদ রানা,

বিশেষ প্রতিনিধি:

 

খাগড়াছড়ির রামগড় সদর ইউনিয়নের ওয়াইফাপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে কৃষিজমির উপরিভাগের মাটি, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র ধ্বংস করার দায়ে মো. আবুল কাশেম (৫৬) নামের এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মধ্য রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।

 

ভ্রাম্যমান সুত্রে জানা গেছে, ফসলি জমির উপরিভাগের মাটি ও বালু অবৈধভাবে উত্তোলনের অভিযোগে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)’ এর ৭(ক) ধারার উপধারা (গ) ও (ঘ)-এর আওতায় মো. আবুল কাশেমকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ডে দণ্ডিত করে পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়।

 

এছাড়া অবৈধভাবে উত্তোলনকৃত ৩৭০০ ঘনফুট বালু জব্দ করে তা উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে প্রাকৃতিক পরিবেশ ও আশপাশের ভূমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে মানুষের জীবনযাত্রা এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর