শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

জয়পুরহাটের কালাইয়ে সেলিম হুজুরের উপর হামলার প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ

Reporter Name / ১৭৪ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

 

মো: মিশিকুল মন্ডল

স্টাফ রিপোর্টার

 

 

জয়পুরহাটের কালাই উপজেলায় বিশিষ্ট আলেম ও ধর্মীয় নেতা মোঃ সেলিম হুজুরের উপর অতর্কিত হামলার ঘটনাকে কেন্দ্র করে তৌহিদী জনতা উত্তাল বিক্ষোভ করেছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ জুমা কালাই আহলে হাদিস কেন্দ্রীয় মার্কেটের সামনে হাজারো মানুষের অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, “একজন আলেম, খতিব ও ইসলামী চিন্তাবিদের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

 

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জামাআত নেতা অধ্যক্ষ ফিতা, মুজাফফর হোসেন, বিএনপি নেতা আব্দুল আলিম, তাজ উদ্দিন, প্রিন্সিপাল শাজাহান, যুবনেতা রাসেল তালুকদার, কালাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাফিউজ্জামান তালুকদার ডলারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

 

বক্তারা অভিযোগ করে বলেন, ধর্মীয় নেতা ও মসজিদের ইমামের উপর হামলা কোনো সাধারণ ঘটনা নয়; বরং এটি পুরো এলাকার শান্তি-শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ। তারা সেলিম হুজুরের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

 

 

উল্লেখ্য যে,গত বৃহস্পতিবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৌরসভার থুপসাড়া মহল্লার নুরনবী ও মাহামুদুন নবী কালাই আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটের ভেতরে প্রবেশ করে খতিব ও মাদ্রাসার সহযোগী অধ্যাপক মোঃ সেলিম হুজুরকে মারধর করেন।

 

এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই হামলাকারীকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।

 

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তৌহিদী জনতা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দোষীদের বিরুদ্ধে যদি কঠোর আইনি ব্যবস্থা না নেওয়া হয়, তবে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর