শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

কচাকাটায় ৫ দফা দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামি ও ইসলামি আন্দোলন বাংলাদেশ’র বিক্ষোভ  মিছিল 

Reporter Name / ১৫৫ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

 

 

নূর-ই-আলম সিদ্দিক, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রাম নাগেশ্বরীর প্রস্তাবিত কচাকাটা উপজেলার ইপিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ আসর বাংলাদেশ জামায়াতে ইসলামি ও ইসলামি আন্দোলন বাংলাদেশ কর্তৃক এ পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল দুটি একটি কচাকাটা ফুটবল মাঠ থেকে অপরটি কচাকাটা কলেজ থেকে বের হয়ে কচাকাটা বাজার প্রদক্ষিণ শেষে কচাকাটা বাসস্ট্যান্ডে সম্মেলিতভাবে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

 

 

সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কচাকাটা থানা শাখা আমীর মাওলানা মোঃ এনামুল হক,সেক্রেটারি আব্দুল বাতেন বিএসসি, বলদিয়া ইউনিয়ন শাখার সহ-সভাপতি আশরাফুল আলম মিয়া,কেদার ইউনিয়ন শাখা সভাপতি আতাউর রহমান ও ইসলামি আন্দোলন বাংলাদেশের কচাকাটা থানা সভাপতি- হাফেজ মোহাম্মদ নূরুল ইসলাম, সাবেক সভাপতি- মোহাম্মদ নুরুল হুদা আশরাফী,সাংগঠনিক সম্পাদক- মুফতি মমিনুল ইসলাম প্রমূখ।

 

 

সমাবেশে উভয় দলের বক্তারা জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, বিগত সরকারের জুলুম-নির্যাতন ও গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।

 

সমাবেশে উভয় দলের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর