শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাণীশংকৈলে ৫দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ মিছিল

Reporter Name / ১৩৪ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

 

 

অভিশেখ চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি:

রাণীশংকৈলে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।

২৬ (সেপ্টেম্বর) শুক্রবার বিকাল ৩টায় উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় হাই স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক, জুলাই চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা চৌরাস্তা মোড়ে এসে সমাবেশে মিলিত হয়, ব্যানার, স্লোগানে সজ্জিত হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

 

এসময় বন্দর চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-জেলা জামায়াতের সেক্রেটারী আলমগীর হোসাইন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মতিউর রহমান, জেলা যুব বিভাগের সভাপতি শাহ জালাল জুয়েল,

ঠাকুরগাঁও-৩(রাণীশংকৈল- পীরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান মাষ্টার, উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম , উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটরী মাওলানা রজব আলী।

 

আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ কেন্দ্র ঘোষিত ৫দফা দাবিতে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় উপস্থিত ছিলেন-, উপজেলা সহকারি সেক্রেটারী মিন্নাতুল্লাহ পাঠান, যুব বিভাগ সভাপতি মোকাররম হোসাইন,পৌর আমির আব্দুল মাতিন বিশ্বাস, জেলা শিবির সভাপতি সাদিকুল ইসলাম মুন্না সহ নেতৃবৃন্দ। পরে একই স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, দেশে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তারা অভিযোগ করেন, পিআর ছাড়া নির্বাচন মানে দিনের ভোট রাতে করার প্রস্তুতি, যা জনগণ আর কখনও মেনে নেবে না। দেশের জনগণ জুলাই সনদের আইনি ভিত্তি চায়। পিআর পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য চায়। বিগত ফ্যাসিস্ট সরকারের ন্যায় আবার যেনো কোন দল বা গোষ্ঠী ফ্যাসিস্টরূপে আবির্ভূত হতে না পারে সেজন্য ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন। পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি কার্যকর আছে। ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর