শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

অভয়নগরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা

Reporter Name / ১৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

যশোরের অভয়নগরে হাফিজুর রহমান(৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাপাশহাটি গ্রামের স্থানীয় মহসিন আলীর ঘের পাড়থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ  উদ্ধার করা হয়। নিহত হাফিজুর উপজেলার কাপাশহাটি গ্রামের কালু শেখের ছেলে।  পরিবার সূত্রে জানা গেছে, হাফিজুর পেশায় জাহাজ শ্রমিক ছিলেন। তবে মানসিক ভারসাম্যহীনতার কারণে দীর্ঘদিন ধরে বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছিলেন।

এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। মানসিক অস্থিরতার কারণে তার স্ত্রী সংসার ছেড়ে চলে যান। হাফিজুরের ১৫ বছর বয়সি একটি কন্যা সন্তান রয়েছে।

নিহতের বাবা কালু শেখ বলেন, “আমার ছেলে মানসিকভাবে ভেঙে পড়েছিল। এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছে। বুধবার সকালে স্থানীয়দের কাছ থেকে জানতে পারি, ঘেরের পাড়ে তার ঝুলন্ত লাশ দেখা গেছে। পুলিশ এসে উদ্ধার করেছে।” স্থানীয়রা জানান, মঙ্গলবার শেষবার হাফিজুর তার বড় ভাইয়ের বাড়িতে ভাত খেতে গিয়েছিলেন। কাউকে না পেয়ে হয়তো মানসিক কষ্ট চেপে রেখে বিকেল বা রাতের কোনো সময়ে আত্মহত্যা করেন।

নিহতের বড় ভাবি বলেন, “ছোট থেকে হাফিজুর আমাদের সবার দেখাশোনা করেছেন। গতকাল মঙ্গলবার ভাত খেতে এসেছিল। আমাকে না পেয়ে হয়তো খুদা আর কষ্টে এ পথ বেছে নিয়েছে।”

অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস এম রবিউল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, “এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।”

পুলিশ আরও জানায়, নিহত হাফিজুর জাহাজে স্কট হিসেবে কাজ করতেন এবং তিন দিন আগে বাড়িতে ফেরেন। তিনি দীর্ঘদিন ধরে সংসার জীবন থেকে বিচ্ছিন্ন ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর