রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

লালমোহনে বৃদ্ধা আকিমজান হত্যা মামলার মূল অভিযুক্ত সাতক্ষীরা থেকে র্যা বের হাতে আটক

Reporter Name / ১৬২ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

 

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

লালমেহনে বৃদ্ধা আমিকজান (৬৫) কে কুপিয়ে হত্যার মামলায় প্রধান আসামি মো. শরীফ (৩০) কে সাতক্ষীরা সদর থেকে গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। ঘটনার প্রায় তিন সপ্তাহ পর, র্যা ব-৮ ও র্যা ব-৬ এর যৌথ অভিযান মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তাকে ভাদড়া মোড় এলাকা থেকে আটক করে।

র্যা বের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তথ্যপ্রযুক্তি ও স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকে শরীফ এবং তার সহযোগীরা আত্মগোপনে ছিলেন।

উল্লেখ্য, ১ সেপ্টেম্বর দিবাগত রাতে লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের লেঙ্গুটিয়া গ্রামে সৌদী প্রবাসী রফিক ডুবাইয়ের ঘরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল। ঘরে খাবারে নেশাদ্রব্য খাইয়ে রফিকের বাবা তোফাজ্জল ইসলাম ও স্ত্রী তানিয়াকে অজ্ঞান করা হয়। এরপর মা আমিকজানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়, যা অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওই সময় ঘর থেকে নগদ ৮০ হাজার টাকা এবং ৮ ভরি ৮ আনা স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। পরদিন ভুক্তভোগীর ছেলে মো. জাহাঙ্গীর (৪৬) লালমোহন থানায় হত্যা ও দস্যুতা মামলাটি দায়ের করেন। এর আগে গত ১৮ সেপ্টেম্বর রিয়াজ নামে আরেক সন্দেহভাজন আসামীকে কেরানীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করে লালমোহন থানা পুলিশ।

র্যা ব জানিয়েছে, প্রধান আসামিকে গ্রেপ্তার করা হলেও অন্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর