সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম
কচাকাটাকে উপজেলা করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি বগুড়ায় দোকান চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার ওয়াদুদ ভুইয়ার ধানের শীষের পক্ষে রামগড় প্রবীন বিএনপি উপদেষ্টা কমিটির গণসংযোগ  তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ শান্তিপূর্ণ দেশে পরিনত হবে- মেজর হাফিজ রামগড়ে অগ্নিকান্ডে পুড়ে ছাই স’মিল সহ তিন ব্যবসা প্রতিষ্ঠান দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর শব্দচয়ন ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ দীঘিনালায় একাধিক মামলার পরোয়াভুক্ত আসামী গ্রেফতার,তিন মাসের কারাদণ্ড ও দুই লক্ষ টাকা জরিমানা

৩৮ বছর শিক্ষকতার পর শিক্ষককে রাজকীয় বিদায়

Reporter Name / ১৫০ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

 

 

 

অভিষেক চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি:

৩৮ বছর শিক্ষকতার পর  কাতিহার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কালিপদ রায়ের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

চোখে ছিল পানি,তবু সিন্ধ হাসি দিয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের কাছ থেকে বিদায় নেন তিনি। এ সময় তিনি নিজে কাঁদেন এবং সকল শিক্ষক ও শিক্ষার্থীদেরও কাঁদান। এমন দৃশ্যের অবতারণা হয় বিদায়ী শিক্ষক কালিপদ রায়ের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে।

 

মঙ্গলবার ২৩ ( সেপ্টেম্বর) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাটিহার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদ্যালয় চত্বরে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলাল উদ্দিন সরকার রাণীশংকৈল মাধ্যমিক শিক্ষা অফিসার , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , ওবায়দুল হক একাডেমিক সুপারভাইজার রাণীশংকৈল , কাটিহার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হুদা (মনিব), পাইলট স্কুলের প্রধান শিক্ষক সোহেল রানা, রাণীশংকৈল বাসসের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহকারী শিক্ষক পয়গম আলী, ফজলুল করিম, সামাউন কবির, শেফালী রানী, রনি রায়, জনতা রানী, প্রতিমা রানী, মোজাম্মেল হক, মৌসুমী আক্তার, হামিদা ডাক্তার, জাহাঙ্গীর আলম, তহুরা আক্তার প্রমুখ ।

 

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, অবসরজনিত বিদায় আমাদের মনকে নাড়া দিয়েছে। বিষয়টা খুবই কষ্টের ও বেদনার । সে নিঃসন্দেহে একজন ভাল মানুষ এই বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক,ম্যানেজিং কমিটি,ছাত্র-ছাত্রী এবং গ্রামবাসীর অশ্রুসিক্ত নয়ন তার প্রমান। শিক্ষকতা জীবনের অনন্য অবদাননের সুফল ও ভাল কর্মের পুরস্কার এটি।

 

আলোচনা সভা শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ, বর্তমান শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে সদ্য অবসরপ্রাপ্ত ঐ শিক্ষককে সম্মাননা স্মারক এবং বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করা হয়।

 

বিদায় লগ্নে ওই স্কুলের শিক্ষার্থীরা সদ্য বিদায়ী ঐ শিক্ষকের পা ধুয়ে পরিষ্কার করে জুতা পড়িয়ে দেয়। পাশাপাশি বিদায় মুহূর্তে ফুল ছিটিয়ে একটি রাজকীয়ভাবে সাজানো প্রাইভেটকারে তাকে বিদায় দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর