শিরোনাম
ভাঙ্গুড়া থেকে অসুস্থ গরু কিনে মাংস বিক্রির চেষ্টা, ফরিদপুরে দুজন আটক ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কয়রার ফতেকাটি মাদ্রাসা এখন এলাকার গর্ব সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৯; ইয়াবা ও হেরোইন উদ্ধার দুই বছর ধরে বন্ধ অটিজম স্কুল, থমকে আছে ১০৮ শিশুর শিক্ষা চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক প্রবীণ দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত  নাসিরনগরে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ এর শুভ উদ্বোধন  তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিরাজগঞ্জের তাড়াশে দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাফিজুর রহমানের জীবন বৃত্তান্ত ও রাজনৈতিক পরিচিতি তানোর-মোহনপুর সড়ক এখন মরণফাঁদ খানাখন্দে বেহাল দশা, বৃষ্টিতে জলাবদ্ধতা—ঝুঁকি নিয়ে চলাচল হাজারো মানুষের
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

প্রতিবেদকের নাম / ২১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সিরাজগঞ্জের তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিদর্শন করে মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থান চিহ্নিত করা হয়। পাশাপাশি জমে থাকা পানি, ময়লা-আবর্জনা ও অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার করা হয়।

অভিযান চলাকালে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানানো হয়। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রেনসহ যেসব স্থানে দীর্ঘ সময় পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

কলেজ কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে মশার বংশবিস্তার রোধে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব। শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ ধরনের কর্মসূচি আয়োজন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাফর ইকবাল, উপাধ্যক্ষ শাহাদাৎ হোসেন, আব্দুল হাকিম, আমিনুর রহমান টুটুল, আব্দুল মালেক, সাব্বির আহাম্মেদ, সাবিনা ইয়াসমিন, রাজিয়া সুলতানা, প্রভাষক সুলতান আহমুদসহ কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।

কলেজের অধ্যক্ষ জাফর ইকবাল বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” তিনি কলেজ ক্যাম্পাসের পাশাপাশি শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশও পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
01 October 2026

তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

www.dainikkagoj.com
01 October 2026

তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

www.dainikkagoj.com