শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

রামগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা সুবোধ ত্রিপুরার ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name / ২৭২ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ নুর আলম শরীফ,রামগড়( খাগড়াছড়ি ) প্রতিনিধি:

রামগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও পার্বত্য চট্টগ্রামের অন্যতম প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সুবোধ বিকাশ ত্রিপুরার ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২০ সেপ্টেম্বর) রামগড় প্রেসক্লাবের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। প্রয়াত সাংবাদিক সুবোধ বিকাশ ত্রিপুরা রামগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। শনিবার প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত স¥রণসভায় সভাপতিত্ব করেন রামগড় প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাকের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মো: নিজাম উদ্দিন লাভলু। এতে বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধে এক নম্বর সেক্টরের সুবোধ বিকাশ ত্রিপুরার সহযোদ্ধা রামগড় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা মো: আবুল কালাম, খাগড়াছড়ি প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক এনটিভি’র জেলা প্রতিনিধি আবু তাহের মুহাম্মদ, রামগড় রির্পোটার্স ইউনিটির সভাপতি মো: বাহার উদ্দিন, রামগড় প্রেসক্লাবের সহ সভাপতি শুভাশীষ দাশ, সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিন, প্রয়াত সাংবাদিকের পুত্র বিক্রম কিশোর ত্রিপুরা প্রমুখ। বক্তারা চারণ সাংবাদিক ও বীরমুক্তিযোদ্ধা সুবোধ বিকাশ ত্রিপুরার পার্বত্য চট্টগ্রামে সাংবাদিকতা ও মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদানের স্মৃতি চারণ করেন। সভার শুরুতে এক মিনিট দাঁড়িয়ে প্রয়াত সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানানো হয়। উল্লেখ্য, ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর বাধ্যকজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।

# #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর