শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
সলঙ্গায় অবৈধভাবে মজুত ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দীঘিনালায় জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন গণভোটের রায় বাস্তবায়ন সরকারের নৈতিক দায়িত্ব ভোলাহাটে সরকারী নির্দেশনা ফুয়েল অ্যাপ বাধ্যতামূলক,অ্যাপ ছাড়া জ্বালানি বিক্রি বন্ধের নির্দেশ তাড়াশে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন: বিয়ের দাবিতে টানা অবস্থান, পালিয়ে গেছে প্রেমিকের পরিবার ভোলাহাটে বিশেষ অভিযানে ৯৮ বোতল ভারতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়ায় ৩১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস  পাবনার ভাঙ্গুড়ায় ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ, ঘণ্টাখানেক বন্ধ ছিল যান চলাচল দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সরকারি আর্থিক সহায়তা বিতরণ

কুষ্টিয়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু

Reporter Name / ১৬২ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

 

 

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় সাইফ হোসেন (১৪) ও জামাত আলী (২৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

 

 

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলার দৌলতপুর উপজেলার রিফাতপুর ইউনিয়নের শীতলাই পাড়া গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যায় সাইফ হোসেন। সে ওই গ্রামের পলাশ মণ্ডলের ছেলে।

 

 

সাইফ নিজেদের ফসলের জমিতে কাজ করছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সে ঘটনাস্থলেই মারা যায়।

 

 

অপরদিকে একই দিন উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া মাঠপাড়া এলাকায় বজ্রপাতে আহত হন জামাত আলী (২৫)। তিনি ওই এলাকার মতিউর রহমানের ছেলে। হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

 

 

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তুহিন জানান, সাইফ ঘটনাস্থলেই মারা যান এবং জামাত আলীকে হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

 

বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি সোলায়মান শেখ বলেন, “এটি একটি প্রাকৃতিক দুর্ঘটনা। তাই আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর