শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্সে ডাকাতি

Reporter Name / ২০৯ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া মাঠে এ ঘটনা ঘটে। এসময় ডাকাতরা অ্যাম্বুলেন্স থামিয়ে রোগীর স্বজনদের কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্সটি দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্ট্রোকের রোগী লিটনকে নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যাচ্ছিল। পথে ডাকাতরা উপজেলার পিপুলবাড়িয়া মাঠে থাকা যাত্রীছাউনির সামনে রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে গতিরোধ করে। এরপর পাঁচ-ছয়জনের ডাকাত দল দেশীয় অস্ত্র হাতে অ্যাম্বুলেন্সটির চালক ও যাত্রীদের জিম্মি করে।

অ্যাম্বুলেন্সের চালক রতন আহমেদ বলেন, ‘রাতে রোগীকে অক্সিজেনসহ কুষ্টিয়ায় নিয়ে যাচ্ছিলাম। গাড়িতে রোগী ও তার স্বজনসহ মোট চারজন ছিলেন। পিপুলবাড়িয়া মাঠ এলাকায় ডাকাতেরা গাড়ি আটকে আমার গলায় অস্ত্র ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেয়। তারা চলে যাওয়ার আগে কাউকে কিছু না বলার জন্য হুঁমকি দিয়ে যায়।’

 

রোগীর স্বজন জালাল বলেন, ‘আমরা অ্যাম্বুলেন্স-চালককে কাতলামারী দিয়ে কুষ্টিয়ায় যেতে মানা করেছিলাম, কিন্তু তিনি ওই পথেই গেলেন। পথে ডাকাতরা আমাদের কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। রাত ২টার দিকে আমরা রোগীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করি।’

 

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে ডায়াবেটিস ও হৃদ্‌রোগজনিত সমস্যায় লিটন নামে এক রোগী ভর্তি হন। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় পাঠানো হয়েছিল। পথে এমন ডাকাতির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।’

 

দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ বলেন, ‘ডাকাতির বিষয়ে আমরা কিছু জানি না। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি।’ উল্লেখ্য ইতিপূর্বে মিরপুর উপজেলায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা জেলা জুড়ে চাঞ্চল্যে সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর