সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

রামগতিতে অবৈধ ৩০ টন ইউরিয়া সার জব্দ, আটক ১

Reporter Name / ১৭০ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি- কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি,

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে মজুত রাখা ৩০ টন (৬০০ বস্তা) ইউরিয়া সার জব্দ করেছে প্রশাসন।

 

 

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেনের নির্দেশে উপজেলা কৃষি বিভাগ এ অভিযান পরিচালনা করে। অভিযানে বয়ারচরের তেগাছিয়া বাজার সংলগ্ন রামগতি-হাতিয়া সীমান্ত এলাকায় স্থানীয় ব্যবসায়ী মুরাদের বাড়ি থেকে তিনটি ট্রাকভর্তি সার উদ্ধার করা হয়। এ সময় মুরাদকে পাওয়া না গেলেও তার ছেলেকে আটক করা হয়।

 

 

পরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজিব কুমার সরকারের নির্দেশে জব্দকৃত সার সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তার হেফাজতে রাখা হয়।

 

 

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আফসার সায়মা, রামগতি উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুজিবুর রহমান, সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনুর রশিদ, হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল বাসেত সবুজসহ সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ সদস্যরা।

 

 

রামগতি উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুজিবুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে কৃষি উপসহকারীকে পাঠানো হয়। পরে প্রশাসনের সহায়তায় ট্রাকসহ সারগুলো জব্দ করা হয়। আটককৃত মুরাদের ছেলে বৈধ নিলাম কাগজপত্র দেখানোর চেষ্টা করলেও তা জাল প্রমাণিত হয়। ধারণা করা হচ্ছে— এসব সার সীমান্তবর্তী এলাকা হয়ে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।

 

 

এ বিষয়ে জেলা প্রশাসক রাজিব কুমার সরকার জানিয়েছেন, নোয়াখালীর জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে জব্দকৃত সার নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর