শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
কচাকাটাকে উপজেলা করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি বগুড়ায় দোকান চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার ওয়াদুদ ভুইয়ার ধানের শীষের পক্ষে রামগড় প্রবীন বিএনপি উপদেষ্টা কমিটির গণসংযোগ  তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ শান্তিপূর্ণ দেশে পরিনত হবে- মেজর হাফিজ রামগড়ে অগ্নিকান্ডে পুড়ে ছাই স’মিল সহ তিন ব্যবসা প্রতিষ্ঠান দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর শব্দচয়ন ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ দীঘিনালায় একাধিক মামলার পরোয়াভুক্ত আসামী গ্রেফতার,তিন মাসের কারাদণ্ড ও দুই লক্ষ টাকা জরিমানা

কুষ্টিয়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় 

Reporter Name / ৮৬ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

 

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন মতবিনিময় করেছেন। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে তিনি উপজেলার সকল কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে এ মতবিনিময় করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে হাজারো শহীদের রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এ আন্দোলনের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা আর্জন করেছি। যে লক্ষ্যে এ স্বাধীনতা অর্জিত হয়েছে তা যেন ভূলন্ঠিত না হয় সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। বিগত ফ্যাসিষ্ট সরকার জনগণের অধিকার হরণ করেছিলো। তারা ২৬ লক্ষ কোটি টাকা লুটপাট করে দেশের সংকটময় পরিস্থিতি সৃষ্টি করে গেছে। জাতীয় অর্থনীতির সীমাবদ্ধ উল্লেখ করে তিনি আরো বলেন এ মুহুর্তে সকল সমস্যা একযোগে সমাধান করা সম্ভব নয়। এমতাবস্থায় সকলকে ধৈর্যের সাথে নিজ নিজ দায়িত্ব সঠিক ভাবে পালন করে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। তিনি শিক্ষামান্নোয়নে গুরুত্বরোপ করে বলেন স্কুল-কলেজ চলাকালীন সময়ে কোন কোচিং চলতে দেয়া যাবে না। কেউ এর ব্যতয় ঘটালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি মাদকের কুফল বর্ণনা করে বলেন মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আবু সালেহ মোঃ নাসিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পিযূষ কুমার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহেল কাফী। এ সময়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মমতাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক শাহ আক্তার মামুন, সেক্রেটারী মাওলানা শেখ মহিউদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল বাকী, আমলা জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম, মিরপুর প্রেসক্লাবের সদস্য মিলন আলী, সাংবাদিক আব্দুল আউয়াল, সাইদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। পরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন ১শ’ ৮৫ জন হতদরিদ্রদের মাঝে শুকনা খাবার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর