শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় প্রতিমা ভাঙচুর

Reporter Name / ১২৩ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

 

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ পালপাড়া একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

 

রোববার(১৪ সেপ্টম্বর ) রাত সোয়া ৮টার দিকে মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ পালপাড়া কালী মন্দির মন্দির এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ সুপার মিজানুর রহমান, র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুদীপ্ত সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থলে যান।

 

মন্দির কমিটির সভাপতি অমরেশ ঘোষ বলেন, মন্দিরে কার্ত্তিক ও সরস্বতী প্রতিমার মাথা ও হাত ভাঙচুর করা হয়েছে। ওই সময় আমাদের এলাকায় বিদ্যুৎ ছিল না। সাথে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। এই সুযোগে কে বা কাহারা ঘটনা ঘটিয়েছে।

 

অমরেশ ঘোষ আরো বলেন টিনশেডে ঘেরা অস্থায়ী মন্দির। রাতে প্রতিনিয়ত মন্দির পাহাড়া দেওয়া হয়। লোডশেডিংয়ের সময় মন্দিরে গিয়ে দেখতে পাই প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সামনে দুর্গাপূজা। প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে। সোমবার থেকে রংয়ের কাজ শুরু হবার কথা ছিল।

 

এ ব্যাপারে, মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম বলেন তদন্ত করে

প্রকৃত করণ উদঘাটনের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হবে।

 

র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুদীপ্ত সরকার জানান,ঘটনাস্থলে পরির্দশন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর