শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

রামগতিতে ডিভোর্সি নারীর সাথে পরকীয় করতে গিয়ে বিএনপি নেতাকে গণধোলাই 

Reporter Name / ২৭২ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

 

 

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

 

লক্ষ্মীপুরের রামগতিতে এক ডিভোর্সি নারীর সাথে পরকীয় প্রেমের সম্পর্কের জেরে অনৈতিক কাজ করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছে গোলাম সারোয়ার (৪৫) নামে বিএনপির এক নেতা। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে। গণধোলাইয়ের শিকার গোলাম সারোয়ার তিন সন্তানের জনক, চরগাজী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ওই এলাকার মোঃ নিজাম উদ্দিনের ছেলে।

 

 

স্থানীয় এলাকাবাসী জানান, গোলাম সারোয়ারের সাথে চরগাজী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাকের সরদারের মেয়ে তামান্না বেগমের (২২) সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক চলেছিল। এর মধ্যে তামান্নাকে পারিবারিকভাবে বিবাহ দেওয়া হলে গোলাম সারোয়ার তাকে বিবাহ করার প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এবং ওই বিবাহ ভেঙে দিতে চাপ প্রয়োগ করে। পরে তামান্না গোলাম সারোয়ারের প্রলোভনে পড়ে দুইমাস আগে তার স্বামীকে ডিভোর্স দেন। এর পর গোলাম সারোয়ারের সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের জের ধরে আজ রোববার রাত ৮ টার দিকে তামান্নার বাড়ীতে যায় সারোয়ার। এসময় তামান্নার জেঠার ঘরে দুইজন অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। খবর পেয়ে স্থানীয়রা হাতেনাতে আটক করে গণধোলাই দেন।

 

 

এদিকে ঘটনাস্থলে পুলিশ আসার আগই আটক গোলাম সারোয়ার ও তামান্নাকে তার লোকজন জোর করে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায় বলে জানান স্থানীয়রা। ঘটনাটিকে ধামাচাপা দিতে চরগাজী ইউনিয়ন বিএনপির দুইগ্রুপের মধ্যে চলছে উত্তেজনা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকায় দুইগ্রুপ মুখোমুখি অবস্থানে রয়েছে। এ ঘটনাকে পুঁজি করে ৩ লাখ টাকা বাণিজ্যের মাধ্যমে বিষয়টি রফাদফা করতে কাজ করছে বিএনপি কয়েকজন নেতা।

 

 

রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডাক্তার জামাল উদ্দীন বলেন,কিছুক্ষণ আগে তিনি এমন একটি সংবাদ পেয়েছেন। ঘটনা প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

 

রামগতি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ কবির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনাকে পুঁজি করে কেউ কোন ধরনের ঝামেলা তৈরী করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর