শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

রামগতিতে পাউবোর জায়গা দখলের অভিযোগ  

Reporter Name / ১৪৭ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

 

 

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগতিতে পানি উন্নয়ন  বোডের  জায়গা দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীর জহির কোম্পানীর বিরুদ্ধে। চরবাদাম ইউনিয়নের  লক্ষ্মীপুর- ওয়াবদা পাকা বেঁড়ীর পাশে দখলকান্ডের ঘটনা ঘটে।

 

স্থানীয়দের অভিযোগ,  চরবাদাম ইউনিয়নে পানি উন্নয়ন বোডের বেঁড়ীর পাশে সরকারী জায়গা দীর্ঘদিন পরিত্যক্ত ছিলো। বিগত সরকারের আমলে জায়গাটি সরকারসহ সংশ্লিষ্টবিভাগের আওতায় ছিলো। গত কয়েকদিন যাবত ট্রেক্টারের সাহায্যে ব্রিকফিল্ডের মাটি দিয়ে সরকারী জায়গাটি ভরাট করছে স্থানীয় জহির কোম্পানী নামে এক ব্যক্তি । বেড়ীসম্পৃক্ত জায়গাটি অনেক মূল্য রয়েছে।  তারা আরও বলেন, মার্কেট করার জন্য দীর্ঘদিন পর এপরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছেন তিনি।

 

সরকারী জায়গা  ভরাটের বিষয়ে অস্বীকার করে  মো. জহির কোম্পানী বলেন, এটি আমার জায়গা। সরকারী বেঁড়ীর পাশে আমার দখলীয় জমি। তাই আমি ভরাট করছি। প্রকৃতপক্ষে এটি সরকারের জায়গা নয় বলে তিনি দাবি করেন।

 

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা  সৈয়দ মোঃ আমজাদ হোসেন বলেন,  চরবাদাম বেঁড়ীর পাশে জায়গা ভরাটের বিষয়টি শুনেছি।  সুনির্দিষ্ট কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ভরাটকৃত জমিটি দেখার জন্য ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে বলা হয়েছে।

 

লক্ষ্মীপুর পানিউন্নয়ন বোডের নির্বাহী প্রকৌশলী মো. নাহিদ উজ জামান খান বলেন, সরকারের প্রকৃত কাগজপত্র ছাড়া  কেউ জায়গা দখলের কোন সুযোগ নেই। চরবাদামের একটি দখলের অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। সরকারের জায়গা দখল না করলে আমাদের কোন আপত্তি নেই। এবিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। এছাড়া আমাদের প্রতিটি পয়েন্টে লোকজন কাজ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর