শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

কমলনগররে খাদ্যবান্ধবের চালে ভেজালের অভিযোগ

Reporter Name / ১৮৮ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

 

 

 

 

মোখলেছুর রহমান ধনু

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের কমলনগরে খাদ্যবান্ধবের চালে ভেজালের অভিযোগ কার্ডধারীদের। উপজেলার বিভিন্ন পয়েন্টে চাল বিতরণকালে এমন চিত্র দেখা  গেছে।

 

জানা যায়, উপজেলার নয়টি ইউনিয়নে নিয়োগপ্রাপ্ত  ডিলারের আওতায় কার্ডধারী  সুবিধাভোগীর সংখ্যা ৭ হাজার ৩৬২ জন। রবিবার বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখা গেছে ডিলাররা চাল দিচ্ছেন। অধিকাংশ ডিলাররা বেকায়দায়।  চাল নেয়া ব্যক্তির সাথে কার্ডধারীর নাম ঠিকানা অমিল। আবার একজনের চাল অন্যজনে নিতে আসেন। ফলে তালিকার সাথে কার্ডধারীর পার্থক্য আকাশ-পাতাল। অনেক ডিলার  কার্ডধারীর সাথে সম্পর্কের মিল না থাকায় চাল না দিয়ে ফিরে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে সংশোধন করলে চাল দেওয়ার আশ্বাস দেন।

 

ভুক্তভোগীরা  ক্ষোভপ্রকাশ করে  বলেন, খাদ্যবান্ধবের চালের বস্তায় ভেজাল। এটা খাদ্যগুদাম থেকে ভেজাল দেয়া হয়। নগদ টাকায় সরকারী সুবিধা নিতে এসে পুরান ও দুর্গন্ধ চাল নিতে হয়। এটা দুঃখ্যজনক।  বস্তার ভেতর পুরান-নতুন চাল  মেশানো। তারা আরো বলেন, এটা ‘কালো বাজারীদের’ সাথে  গোপন আতাঁত রয়েছে।  গুদামের কর্মকর্তাদের ম্যানেজ করেই পুরানো চাল বস্তায় ভরে মেশিনে  সেলাই করে দেয়া হয়। আমরা সরকার ও প্রশাসনের কাছে বিচার চাই! অথচ ভিজিডি’র  চাল খুব ভালো। উপজেলার খাদ্য অফিসার মনিটরিং করলে দেখতেন; কি খারাপ চাল দেয়া হচ্ছে।

 

নামপ্রকাশ না করার শর্তে কয়েকজন  ডিলার বলেন, খাদ্যবান্ধবের চালে প্রচুর ভেজাল। আমাদেরকে বস্তা দেয়; আমরা কার্ডধারীদেরকে আবার বস্তা বিতরণ করে দেই (প্রতিটি বস্তায় ৩০ কেজি) । তবে চাল বিতরণে মাটিতে  কিছু চাল পড়েছে; সেগুলো এমনই মনে  হয়েছে।

 

এবিষয়ে জেলা-উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ জরুরী মনে করছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর