সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

তাড়াশে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

Reporter Name / ১৮১ Time View
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

 

সিরাজগঞ্জের তাড়াশে চাঁদাবাজির অভিযোগে মোঃ হাফিজুর রহমান নামে এক যুবদল নেতাকে বহিষ্কার করেছে সংগঠন। হাফিজুর রহমান তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি এবং পেশীশক্তি প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ নানা অনাচারে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে।শুক্রবার (১২সেপ্টেম্বর ) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক মাসুম রেজা মুসা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজি ও পেশীশক্তি প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ নানা অনাচারে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ করেন মাধাইনগর ইউনিয়ন বিএনপি ও যুবদল। আনীত অভিযোগ তদন্ত করে প্রমাণিত হওয়ায় এবং পাঠানো কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষ্ট না হওয়ায় সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো: হাফিজুর রহমানকে সদস্য সচিব পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) আল আমিন খান ও সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,অদ্যকার তারিখ হইতে বহিষ্কৃত নেতা মোঃ হাফিজুর রহমানের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর