শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সলঙ্গায় অবৈধভাবে মজুত ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দীঘিনালায় জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন গণভোটের রায় বাস্তবায়ন সরকারের নৈতিক দায়িত্ব ভোলাহাটে সরকারী নির্দেশনা ফুয়েল অ্যাপ বাধ্যতামূলক,অ্যাপ ছাড়া জ্বালানি বিক্রি বন্ধের নির্দেশ তাড়াশে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন: বিয়ের দাবিতে টানা অবস্থান, পালিয়ে গেছে প্রেমিকের পরিবার ভোলাহাটে বিশেষ অভিযানে ৯৮ বোতল ভারতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়ায় ৩১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস  পাবনার ভাঙ্গুড়ায় ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ, ঘণ্টাখানেক বন্ধ ছিল যান চলাচল দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সরকারি আর্থিক সহায়তা বিতরণ

ধামইরহাটে দূর্গাপূজা উপলক্ষে পিএফজির সম্প্রীতি সমাবেশ

Reporter Name / ১১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

 

 

মোঃউজ্জল হোসেন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

 

নওগাঁর ধামইরহাটে আসন্ন দূর্গাপূজাঁকে সামনে রেখে জাহানপুর ইউনিয়ন পরিষদে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১ টায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মন্ডলের সভাপতিত্বে ও ধামইরহাট পিএফজির কো-অর্ডিনেটর সাংবাদিক আবু হেনা মোঃ মোস্তফা কামাল বাবু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পি.এফ.জি’র সদস্য ধামইরহাট বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, পিএফজির নওগাঁ জেলা কো-অডিনেটর হেলাল হোসেন, ধামইরহাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা, জেলা মহিলা দলের সহ-সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, ধামইরহাট উপজেলা মহিলা দলের সভাপতি সেলিনা আকতার, জাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার কায়ছার বুলবুল, ধামইরহাট হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি খোকা মাহাত, পারগানা আদিবাসী সমিতির নেতা নগেন মূমু, মঙ্গলবাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা আবুল বাশার প্রমুখ। সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসবে পূজা মন্ডবের নিরাপত্তায় পিএফজির ভলেন্টিয়ার দেওয়ার সিদ্ধান্ত  গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর