শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় দৈনিক আলোকিত নিউজের ৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কাশিয়ানীতে সীমানা প্রাচীর নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত অন্তত ১০ সলঙ্গায় অবৈধভাবে মজুত ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দীঘিনালায় জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন গণভোটের রায় বাস্তবায়ন সরকারের নৈতিক দায়িত্ব ভোলাহাটে সরকারী নির্দেশনা ফুয়েল অ্যাপ বাধ্যতামূলক,অ্যাপ ছাড়া জ্বালানি বিক্রি বন্ধের নির্দেশ তাড়াশে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন: বিয়ের দাবিতে টানা অবস্থান, পালিয়ে গেছে প্রেমিকের পরিবার ভোলাহাটে বিশেষ অভিযানে ৯৮ বোতল ভারতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়ায় ৩১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস  পাবনার ভাঙ্গুড়ায় ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

লংগদু জোনের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ, আটক এক

Reporter Name / ২০৮ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

 

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি

 

সীমান্তের চোরাই পথে অবৈধ ভাবে ভারতীয় গাঁজা দেশে ঢুকছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সোনাই মালাদ্বীপ এলাকার বাসিন্দা মোঃ আজিজুল ইসলাম (৩৪)পিতা নুর ইসলাম নামের এক মাদক কারবারীর সোনাই ২ নং ব্লক (মালাদ্বীপ) এলাকার বাড়ী হতে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করতে সক্ষম হয় বাংলাদেশ সেনাবাহিনীর, লংগদু জোন।

 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গোপন সংবাদ মাধ্যমে সেনাবাহিনী জানতে পায়, সোনাই ২ নং ব্লক মালাদ্বীপ এলাকায় ভারতীয় চোরাচালানের বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ভারতীয় গাঁজা মওজুদ করে ব্যবসায়ী আজিজুল ইসলাম স্থানীয় গাজা সেবনকারী ও বিপথগামী নেশাখোর  যুব সমাজের কাছে বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের মুখে ফেলছে।

 

উক্ত বিষয়টি ভারপ্রাপ্ত জোন টু আইসি এবং দুড়ছড়ি সাব জোন কমান্ডার মেজর রিফাত উদ্দিন আহমেদ লিওন অবগত হয়ে জোন কমান্ডার কে জানান।

জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ, এসপিপি,পিএসসি এর নির্দেশনায়, সাব জোন কমান্ডার মেজর রিফাত উদ্দিন আহমেদ লিওন এর তত্ত্বাবধানে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল নিয়ে ওয়ারেন্ট অফিসার আল আমিন সন্দেহজনক সোনাই মালাদ্বীপ এলাকায় আনুমানিক সাড়ে দশটায় পৌঁছলে গাজা ব্যবসায়ী আজিজুল সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পলায়নের চেষ্টা করলে টহল দলটি আজিজুল কে ধরে ফেলে। পরে তার বসত ঘরে হতে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ গঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য  প্রায় ২ লক্ষ টাকা।

পরবর্তীতে উক্ত মাদকদ্রব্য ভারতীয় অবৈধ গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী আজিজুলকে লংগদু থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

 

এসময়ে লংগদু জোনে পক্ষ থেকে জানান, এসব অবৈধ মাদকদ্রব্য ব্যবসায়ীর বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা কাজ করে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর