শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

সলঙ্গায় পল্লী বিদ্যুৎ কর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি,গ্রাহক ভোগান্তি, ঘটতে পারে বিদ্যুৎ বিপর্যয়

Reporter Name / ৪১৪ Time View
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

 

 

সলঙ্গা সিরাজগন্জ প্রতিনিধি –

 

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির একীভূতকরণসহ চার দফা দাবিতে সলঙ্গায় সিরাজগঞ্জ পল্লি বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা ও কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। এতে গত দুইদিন যাবৎ অফিসে গিয়ে গ্রাহকরা নানা প্রকার ভোগান্তির শিকার হচ্ছেন, যে কোন সময় দেখা দিতে পারে বিদ্যুৎ বিপর্যয়।

 

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই কর্মবিরতিতে থমকে গেছে সেবাদান কার্যক্রম।

 

তাদের চার দফা দাবি হলো—আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির একীভূতকরণ বা অন্য বিতরণ সংস্থার মতো কোম্পানি গঠনের প্রজ্ঞাপন জারি করা, সব চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করা, মামলা প্রত্যাহার ও চাকরিচ্যুতদের পুনর্বহাল ও বদলি/বরখাস্তের বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদন বাস্তবায়ন। ১৭ আগস্ট ২০২৫ থেকে এ পর্যন্ত চাকরিচ্যুত ও বরখাস্তকৃতদের পূর্বের কর্মস্থলে পুনর্বহাল। লাইনক্রুদের নির্দিষ্ট কর্মঘণ্টা নির্ধারণ। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।

 

জরুরি সেবা নিতে আসা রুহুল আমিন নামক এক গ্রাহক বলেন, আমি সেবা নিতে এসে দেখি কোনো লোকজন নেই। এক ঘণ্টা অপেক্ষা করেও কাউকে পাইনি। এখন ফিরে যাচ্ছি। আমার মতো আরও অনেকেই সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন। আমরা এই ভোগান্তি থেকে মুক্তি চাই।

 

মঙ্গলবার সিরাজগঞ্জ পল্লি বিদ্যুৎ সমিতি -১ এর সলঙ্গা অফিসে সরেজমিনে গিয়ে কাউকেউ পাওয়া যায় নি।

 

দায়িত্বে থাকা নাম প্রাকাশ না করার শর্তে এক কর্মচারী জানান, বিভিন্ন দাবিতে আন্দোলন চলছে, তাই অফিস ফাকা, এজিএম কওম ও আসছেনা দুইদিন হলো।

কর্মবিরতি বা গ্রাহকদের ভোগান্তির বিষয়ে কোনো কর্মকর্তা-কর্মচারীরা কথা বলতে নিষেধ করা আছে তাই কিছু বলতে পারছিনা।

তার দাবি গনমাধ্যমের সামনে কথা বললে তাদেরকে পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে শাস্তির আওতায় আনা হবে।

 

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন সলঙ্গা সাব জোনাল অফিসের মহাব্যবস্থাপক (এজিএম কউম ) শাহ জালাল বলেন, অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী ছুটির আবেদন দিয়ে চলে গেছেন।

আমি বাইরে আছি সারাদেশের ন্যায় আমারও আন্দোলনের কারনে কর্মবিরতি পালন করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর