শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

মায়মনসিংহে শারদীয় দুর্গোৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৮১ Time View
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

 

 

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ

আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে বুধবার ১০ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।

 

উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম, এছাড়াও সিটি কর্পোরেশনের প্রতিনিধি, সিভিল সার্জেনের প্রতিনিধি, আনসার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

 

সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব এখন শুধু হিন্দু সম্প্রদায়ের সীমাবদ্ধ উৎসব নয়, এটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। ধর্মীয় সম্প্রীতির বন্ধন অটুট রেখে সকলের সহযোগিতায় উৎসবকে আনন্দমুখর ও সৌহার্দ্যমণ্ডিত পরিবেশে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।

 

জেলা প্রশাসক বলেন, দুর্গাপূজার প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকবে। এছাড়া নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা ও ফায়ার সার্ভিসসহ সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করতে প্রশাসন প্রস্তুত রয়েছে।

 

প্রশাসনের আন্তরিক সহযোগিতায় প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পূজা উদযাপন পরিষদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর