শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় ক্লাসরুমে স্কুলছাত্রীর বিষপান, হাসপাতালে মৃত্যু

Reporter Name / ১৪৫ Time View
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:

 

কুষ্টিয়ার দৌলতপুরে বিনা খাতুন (১৩) নামের এক স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, পরিবারের সদস্যরা বকাঝকা করায় অভিমানে স্কুলে এসে বিষ পান করে ওই ছাত্রী।

 

 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

 

মৃত ছাত্রী দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জেএমজি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং স্থানীয় কৃষক আতর আলীর মেয়ে।

 

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিনা খাতুন স্কুলেরই এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা তাকে বকাঝকা করেন। অভিমানে সে ঘরে থাকা মাঠে ব্যবহারযোগ্য ঘাস মারার বিষ নিজের স্কুলব্যাগে করে নিয়ে আসে।

 

 

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে টিফিন বিরতির সময় ক্লাসরুম থেকে সকলে বেরিয়ে গেলে সে বিষপান করে। সহপাঠীরা বিষয়টি দেখে দ্রুত শিক্ষকদের জানায়। পরে শিক্ষক ও পরিবার মিলে তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ১২টার দিকে মারা যায় সে।

 

 

প্রাগপুর জেএমজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম নান্নু বলেন, বিনা খাতুন প্রেম ভালোবাসার ঘটনায় পারিবারিক কারণে মানসিক চাপে ছিল। সে টিফিন পিরিয়ডে ক্লাসে বিষপান করে। আমরা তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।

 

 

এ ব্যাপারে, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সোলায়মান শেখ বলেন, অষ্টম শ্রেণির ছাত্রী বিনা খাতুন বিষপান করে মারা গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর