বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
লালপুরে অবৈধভাবে আঁখ মারাই এর জন্য ৫০ হাজার টাকা জরিমানা রামগড়ে গ্যাস সংকটে জনভোগান্তি, বেশি অর্থ দিয়েও মিলছেনা গ্যাস কুষ্টিয়ায় অস্ত্র ও গুলি উদ্ধার  কুষ্টিয়ায় সাংবাদিক সবুজের পিতার ইন্তেকাল  সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার দীঘিনালায় জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক মনোয়ারা আক্তার খাগড়াছড়িতে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে রাইস ট্রান্সপ্ল্যান্টারের দ্বারা ধানের চারা রোপণ  খেজুরের রসে জীবিকা নির্বাহ করছেন গাছি আব্দুল মান্নান  কুষ্টিয়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যাবসায়ীকে জরিমানা

লংগদুতে জেন্ডার ভিত্তিক সহিংসতা, ভিক্টিম সাপোর্ট পরিসেবা জনসচেতনতা মূলক কর্মশালা

Reporter Name / ১৩২ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

 

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

 

রাঙ্গামাটির লংগদুতে থানা পুলিশের আয়োজনে জেন্ডার ভিত্তিক সহিংসতা, ভিক্টিম সাপোর্ট পরিসেবা জনসচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

৭ সেপ্টেম্বর (রবিবার) সকাল সাড়ে দশটায় লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ এর সভাপতিত্বে “জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট সেন্টারের পরিসেবা বিষয়ক জনসচেতনতা মূলক কর্মসূচি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

লংগদু থানা আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান।

 

এসময়ে আরও উপস্থিত ছিলেন লংগদু উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, লংগদু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাইনীমুখ বাজার কমিটির সভাপতি মোঃ আবুল কাশেম মেম্বার, লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবি রঞ্জন চাকমা, থানার ওসি (তদন্ত) সরজিৎ দেব নাথ ও সাবেক উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু প্রেসক্লাবের সভাপতি (ভাঃ) এবিএস মামুন সহ প্রমুখ।

 

কর্মশালায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পারিবারিক ও সামাজিক পর্যায়ে সচেতন হতে হবে।

বক্তারা জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট সেন্টারের পরিসেবা এবং জনসচেতনতা মূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর