রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৭৫ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

 

 

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

 

খাগড়াছড়ির দীঘিনালায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস, মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত।

 

শনিবার সকাল সাড়ে ৮টায় কবাখালী বাজার থেকে বের হওয়া জুলুসটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ গেইট সংলগ্ন সড়ক ও জনপদ বিভাগের মাঠে গিয়ে সমাপ্ত হয়। জুলুসে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।

 

পরে সিএন্ডবি মাঠে আয়োজিত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা আসলাম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরে তরিকত মাওলানা শাহ সূফী জয়নাল আবেদীন আল কাদেরি।

 

প্রধান মেহমানের বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। স্বাগত বক্তব্য দেন মাওলানা শাহজাহান সিরাজ। এছাড়া আলোচনায় অংশ নেন মাওলানা মো. সেলিম, মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা শামসুল আলম, মাওলানা আব্দুর সবুর আল কাদেরী, মাওলানা রাসেদুল ইসলাম ও মাওলানা আবুল বশার।

 

আলোচনা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়।

 

আয়োজকরা জানান, হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও শান্তির বাণী সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং সমাজে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর