রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

রাঙ্গামাটির লংগদুতে জামায়াতে ইসলামীর ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ১৯২ Time View
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

 

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটির ২৯৯ নং আসনে ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি তাজ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রতিনিধি সম্মেলনটি লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

 

প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পার্বত্য জেলার আমীর অধ্যাপক আব্দুল আলীম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মুহাম্মদ মোক্তার আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ নুরুল করিম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাঙ্গামাটি পার্বত্য জেলা সেক্রেটারি মোঃ এরফানুল হক প্রমূখ্য।

 

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের লংগদু উপজেলা নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি ও মাইনীমুখ ইউনিয়ন আমীর মোঃ শিহাব উদ্দীন, লংগদু সদর ইউনিয়ন আমীর ও উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি মোঃ মঞ্জুরুল হক, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও আটারকছড়া ইউনিয়ন সভাপতি মাওলানা ফয়েজ আহমদ, কালাপাকুজ্যা ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ মাঈনুদ্দীন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লংগদু উপজেলা সভাপতি মোঃ নবী হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

 

এসময়েয় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র প্রতিনিধি‌দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা জনগণের ভোটাধিকার রক্ষা এবং সুষ্ঠু নির্বাচনে কাজ করবেন।

 

বক্তারা আরো বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুত করতে হবে। সেই লক্ষ্যেই ভোটকেন্দ্র ভিত্তিক সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হচ্ছে। কেন্দ্র ভিত্তিক আমাদের সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম যথাযথ রাখলে আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারব।

 

সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলার ৭টি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রায় দুই শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর