শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে

প্রতিবেদকের নাম / ৪৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি নাইট কোচ পুকুরে উল্টে পড়ে চালক-হেলপারসহ অন্তত ১৯ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৪টা ৪০ মিনিটের দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বোদা উপজেলার পাথরাজ মোন্নাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে তেঁতুলিয়ার উদ্দেশে ছেড়ে আসা সালকি পরিবহনের একটি বাস পাথরাজ মোন্নাপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি সড়কের পাশে থাকা একটি পুকুরে উল্টে পড়ে যায়। এতে বাসের চালক ও হেলপারসহ অন্তত ১৯ জন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাদের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড়সহ অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটিতে ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন। ভোররাতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে পুকুরে পড়ে যায়। দুর্ঘটনায় ১৯ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
20 August 2026

বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে

www.dainikkagoj.com
20 August 2026

বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে

www.dainikkagoj.com