বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম
ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল রামগতি- কমলনগরে দুই মাসের নিষেধাজ্ঞা: মেঘনা পাড়ের ‘জলকন্যাদের’ ঘরে নেই চুলার আগুন ধামইরহাটে হজ যাত্রা  উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার 

Reporter Name / ১৩৯ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে প্রায় ২৪ লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল উদ্ধার করেছে। বুধবার ভোরে জেলার দৌলতপুর উপজেলার চিলমারী বিওপির নায়েব সুবেদার বিল্লাহ হোসেন মিনার নেতৃত্বে মরারপাড়া মাঠ নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদ এবং ৬শ’ প্যাকেট পাতার বিড়ি আটক করে। অন্যদিকে উদয়নগর বিওপির হাবিলদার ইলিয়াস হোসেনের নেতৃত্বে পদ্মা নদীর পাড় নামক স্থানে অভিযান চালিয়ে ৫শ’ কেজি কারেন্ট জাল আটক করে। মঙ্গলবার রাতে পশ্চিম ধর্মদাহ বিওপির হাবিলদার আসাদুজ্জামানের নেতৃত্বে পশ্চিম ধর্মদাহ মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ২৯ বোতল ভারতীয় মদ আটক করে। কাজিপুর বিওপির সুবেদার শাহাবুদ্দিনের নেতৃত্বে কাজিপুর বর্ডারপাড়া মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ১৮ বোতল ভারতীয় মদ এবং ৭শ’ ২০ পিস ডেক্সামিথাশন ট্যাবলেট আটক করে। ৪৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মাহবুব মুর্শেদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃত মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামালের মূল্য ২৩ লক্ষ ৯৪ হাজার ৫শ’ টাকা। আটককৃত ভারতীয় মদ, ডেক্সামিথাশন ট্যাবলেট এবং কারেন্ট জাল ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা এবং অবৈধ পাতার বিড়ি কাস্টমে জমা করার রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর