শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
শূন্য হাতে ফিরল জাতীয় পার্টি: চার দশকের ইতিহাসে চরম বিপর্যয় ত্রয়োদশ নির্বাচনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের ভরাডুবি,১৫৩ প্রার্থীর ১৫২ জনই জামানত হারালেন লংগদু উপজেলার ২২টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লংগদুতে ২২ টি ভোট কেন্দ্রের শেষ মুহূর্তের প্রস্তুতি  রামগড়ে র‌্যাব ৭ এর প্রেস ব্রিফিং কুষ্টিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার  কোনভাবেই যেন এই নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় : আব্দুল গফুর  কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশ থেকে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার রায়গঞ্জ-তাড়াশে সহিংসতা রোধে র‍্যাবের কঠোর নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

সিরাজগঞ্জে ৩ মাদক কারবারি গ্রেফতার 

Reporter Name / ১৩৫ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

 

 

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জে ১,৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২,র সদস্যরা। জানা গেছে,সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ধোপাকান্দি গ্রামের ঢাকা-নাটোরগামী মহাসড়কের দক্ষিন পার্শ্বে ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট এর সামনে থেকে গত রবিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে ১,৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ র‌্যাব-১২,র সদস্যরা। এ সময় তাদের সাথে থাকা ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৪টি মোবাইল ফোন এবং নগদ ২০,২২০/- টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন,

পাবনা জেলার সুজানগর থানার ভবানিপির গ্রামের মৃত সেকেন্দার আলী মন্ডলের ছেলে মোঃ আব্দুল মজিদ মন্ডল(৪৮), পাবনা সদর থানার রাধানগর গ্রামের মৃত আব্দুল জলিল শেখের ছেলে মোঃ আমিনুল ইসলাম রনি(৪৫) ও দোহারপাড়া গ্রামের মৃত জহুরুল ইসলাম রইস এর ছেলে মোঃ রাশেদ রানা (৪২)।গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর