রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
কচাকাটাকে উপজেলা করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি বগুড়ায় দোকান চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার ওয়াদুদ ভুইয়ার ধানের শীষের পক্ষে রামগড় প্রবীন বিএনপি উপদেষ্টা কমিটির গণসংযোগ  তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ শান্তিপূর্ণ দেশে পরিনত হবে- মেজর হাফিজ রামগড়ে অগ্নিকান্ডে পুড়ে ছাই স’মিল সহ তিন ব্যবসা প্রতিষ্ঠান দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর শব্দচয়ন ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ দীঘিনালায় একাধিক মামলার পরোয়াভুক্ত আসামী গ্রেফতার,তিন মাসের কারাদণ্ড ও দুই লক্ষ টাকা জরিমানা

লোহাগাড়ায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মত বিনিময়

Reporter Name / ১২১ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

 

 

সাইফুল ইসলাম, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।

 

১সেপ্টেম্বর (সোমবার) বিকেল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের লোহাগাড়া প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক যুগান্তরের লোহাগাড়া উপজেলা প্রতিনিধি নাজিম উদ্দীন রানা, দৈনিক আজাদী অনলাইন মাল্টিমিডিয়া লোহাগাড়া প্রতিনিধি এম. দলিলুর রহমান, দৈনিক বাংলাদেশ বুলেটিন লোহাগাড়া উপজেলা প্রতিনিধি মনির আজাদ, আনন্দ টিভি ও দৈনিক আমার দেশ লোহাগাড়া উপজেলা প্রতিনিধি সেলিম উদ্দিন ও দৈনিক অভয়নগর লোহাগাড়া উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান সহ প্রমুখ।

 

মতবিনিময় সভায় সাংবাদিকরা লোহাগাড়ায় বিরাজমান নানাবিধ সমস্যা ও অসঙ্গতির কথা তুলে ধরেন। লোহাগাড়ায় নিলামের নামে প্রহসন বন্ধে করে স্হায়ীভাবে বালু উত্তোলন বন্ধ করা, বটতলী স্টেশন ও পদুয়া বাজারের যানজট নিরসন সহ নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি ইউএনও কতৃক গৃহীত নানাবিধ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান, সম্প্রতি উপজেলা প্রশাসন কর্তৃক আমার লোহাগাড়া ডটকমের মাধ্যমে বিভিন্ন ইউনিয়নের নাগরিকসেবা সহজীকরন করার উদ্যোগের মাধ্যমে উপজেলবাসি দ্রূত সেবা পাবেন বলে ও আশাবাদ ব্যক্ত করেন।

 

সভায় ইউএনও মোঃ সাইফুল ইসলাম বলেন, আমি প্রচারে নয় কাজে বিশ্বাসী। পুরো উপজেলার বিরাজমান সমস্যা আমার একার পক্ষে দেখা সম্ভব নয়। আপনারা সমাজের দর্পণ, তাই আমাকে সেটা দেখিয়ে দেবেন। আমি আন্তরিকভাবে চেষ্টা করবো সেটির সমাধান করতে। ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ এসব রোধে আমার গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়নে আপনাদের সহযোগিতা চাই। আশাকরি আমাকে আমার কাজে আপনারা সহযোগিতা করবেন, আমার স্বপ্ন একটি সুন্দর পরিপাটি লোহাগাড়া উপজেলা উপহার দেয়া, যেটি সকলের সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর