শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

কলমাকান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বাইসাইকেল-সেলাই মেশিন বিতরণ, স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার কায়সার কামাল

প্রতিবেদকের নাম / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

পলাশ পাল

নেত্রকোনা জেলা প্রতিনিধি:

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেছেন, পাহাড়ি ও অনগ্রসর জনগোষ্ঠীকে স্বাবলম্বী এবং মূলধারার উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষা, কর্মসংস্থান, নিরাপদ পানি, আবাসন ও মানবিক সহায়তার মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন, উপবৃত্তি এবং মানবিক সহায়তা তহবিল থেকে রোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন। সেই আদর্শ অনুসরণ করে বর্তমান সরকার পাহাড় ও সমতলের সব জনগোষ্ঠীর উন্নয়ন এবং সমঅধিকার নিশ্চিত করতে কাজ করছে।

তিনি বলেন, অনগ্রসর জনগোষ্ঠীর নামের আগে থাকা ‘অনগ্রসর’ বিশেষণটি দূর করে তাদের স্বাবলম্বী করে তুলতে শিক্ষা, নারীর কর্মসংস্থান, গৃহহীনদের জন্য আবাসন এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

নিরাপদ পানির সংকট নিরসনে কলমাকান্দা ও দুর্গাপুরে প্রায় ৫০০ ফুট গভীর ২৫টি নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে কলমাকান্দায় ৪২টি সাবমার্সিবল টিউবওয়েল স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, অগ্রাধিকার ভিত্তিতে মসজিদ, মন্দির, গির্জা, মাদ্রাসা, বিদ্যালয় ও জনসাধারণের ব্যবহারের উপযোগী স্থানে এগুলো স্থাপন করা হবে।

তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ফ্ল্যাশ ফ্লাডের ক্ষয়ক্ষতি কমাতে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সরকার কাজ করছে এবং রোগীদের দেওয়া আর্থিক সহায়তাও তাদের নাগরিক অধিকার।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শামছুজ্জামান আসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
21 July 2026

কলমাকান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বাইসাইকেল-সেলাই মেশিন বিতরণ, স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার কায়সার কামাল

www.dainikkagoj.com
21 July 2026

কলমাকান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বাইসাইকেল-সেলাই মেশিন বিতরণ, স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার কায়সার কামাল

www.dainikkagoj.com