শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ২.০৪ লাখ টাকার জাল ধ্বংস

প্রতিবেদকের নাম / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে মৎস্য ও জলজ প্রাণী ধ্বংসের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে দিলপাশার ইউনিয়নের কাজিটোল, বেতুয়ান, দিলপাশার ও মাগুড়া এলাকায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী অভিযান চালিয়ে ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪ হাজার টাকা।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আজম এবং ভাঙ্গুড়া থানার এসআই (নিরস্ত্র) মো. নাইমুর রহমান।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানায়, জলজ সম্পদ রক্ষা এবং নিষিদ্ধ জালের ব্যবহার ও পরিবহন বন্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
21 July 2026

ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ২.০৪ লাখ টাকার জাল ধ্বংস

www.dainikkagoj.com
21 July 2026

ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ২.০৪ লাখ টাকার জাল ধ্বংস

www.dainikkagoj.com