শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

তানোর উপজেলা বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত ঘোষণা

প্রতিবেদকের নাম / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

 

আশরাফুল ইসলাম রনজু, তানোর (রাজশাহী) প্রতিনিধি:

‘আমার উপজেলা, আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া মুক্ত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলাকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রাম অফিসের সহযোগিতায় এ ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার এন্ড্রিকাস অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং শপথ বাক্য পাঠ করান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর (অপারেশন) চন্দন জেড গোমেজ, তানোর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসি, পাঁচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর (ফিল্ড অপারেশন) রাজু উইলিয়াম রোজারিও।

এছাড়াও উপস্থিত ছিলেন কামারগাঁ ইউপি চেয়ারম্যান শফি কামাল মিন্টু, চান্দুড়িয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান মেজর, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস আলী, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সায়মা আঞ্জুমান, স্বর্ণপদকপ্রাপ্ত কৃষিবিদ নুর মোহাম্মদ, তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, উপকারভোগী, সুধীজন ও স্থানীয় সাংবাদিকরা।

অনুষ্ঠানে জানানো হয়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রাম অফিসের উদ্যোগে গত বছরের ১৮ ডিসেম্বর থেকে উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় বাল্যবিবাহ, শিশুশ্রম এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে শিশুশ্রমে নিয়োজিত পরিবারের সদস্যদের আয়বর্ধক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করে শিশুদের পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।

এসব কার্যক্রমের সফল বাস্তবায়নের ধারাবাহিকতায় তানোর উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বক্তারা শিশুদের নিরাপদ, শিক্ষাবান্ধব ও বৈষম্যমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সকলের সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
21 July 2026

তানোর উপজেলা বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত ঘোষণা

www.dainikkagoj.com
21 July 2026

তানোর উপজেলা বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত ঘোষণা

www.dainikkagoj.com