শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা

প্রতিবেদকের নাম / ২০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

 

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিজস্ব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. শামসুদ্দিন আলকেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. মো. রিজওয়ান ইসলাম মিঞা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন, ভোলাহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. মইনুল ইসলাম, ভারপ্রাপ্ত সভাপতি মো. শরিফুল ইসলাম (শরীফ) এবং সাধারণ সম্পাদক মো. শাহ কবিরসহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

এ বছরের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য ছিল— “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি।” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় জনসংখ্যা নিয়ন্ত্রণ, প্রজনন স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনার গুরুত্ব এবং তরুণদের অংশগ্রহণ নিয়ে বক্তারা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শেষ পর্বে ইউনিয়ন পর্যায়ে পরিবার কল্যাণ কার্যক্রমে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন।

সভায় বক্তারা বলেন, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে সচেতনতা বৃদ্ধি, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও জোরদার করার বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
16 July 2026

ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা

www.dainikkagoj.com
16 July 2026

ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা

www.dainikkagoj.com