শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন

সোনারগাঁওয়ে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে স্মরণসভা, শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস এমপি মান্নানের

প্রতিবেদকের নাম / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

 

শাহাদাৎ হোসেন চৌধুরী, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সোনারগাঁও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

১৬ জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।

সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে তাঁদের আদর্শ, দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, “জুলাই বিপ্লবের অগ্নিস্ফুলিঙ্গ এই নারায়ণগঞ্জ থেকেই জ্বলে উঠেছিল।” তিনি জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের জন্য আত্মদানকারী এবং আহত সকলের পাশে অতীতের মতো ভবিষ্যতেও জাতীয়তাবাদী দল থাকবে।

তিনি আরও বলেন, সোনারগাঁওয়ে জুলাই আন্দোলনে তিনজন শিক্ষার্থী শহীদ হয়েছেন এবং অসংখ্য শিক্ষার্থী ও নেতাকর্মী আহত হয়েছেন। তাঁদের তালিকা উপজেলা প্রশাসনের কাছে সংরক্ষিত রয়েছে। সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে শহীদ পরিবার ও আহতদের অগ্রাধিকার নিশ্চিত করার আশ্বাসও দেন তিনি।

স্মরণসভা শেষে জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, জামায়াত নেতা খোরশেদ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সোনারগাঁও শাখার সভাপতি ফারুক আহমেদ মুন্সী, জাতীয় যুব শক্তির যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর এ ইয়াসিন নোবেল, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জুলাই আন্দোলনে আহত যোদ্ধা ও তাঁদের পরিবার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
16 July 2026

সোনারগাঁওয়ে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে স্মরণসভা, শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস এমপি মান্নানের

www.dainikkagoj.com
16 July 2026

সোনারগাঁওয়ে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে স্মরণসভা, শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস এমপি মান্নানের

www.dainikkagoj.com