শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি দিদারুল আলম ও সম্পাদক শহীদুল ইসলাম বাবর

প্রতিবেদকের নাম / ২১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

 

নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাপ্তাহিক সাতকানিয়া-লোহাগাড়া দর্পণ পত্রিকার প্রকাশক-সম্পাদক দিদারুল আলম সভাপতি এবং সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সাংবাদিক শহীদুল ইসলাম বাবর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা ক্রীড়া পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন এ কমিটি অনুমোদন করা হয়।

বিশিষ্ট রাজনীতিবিদ তারেক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার সিরাজুল ইসলাম, অধ্যাপক জয়নাল আবেদীন, ইঞ্জিনিয়ার কামরুল হোসাইন, রফিকুল ইসলাম, দিদারুল আলম এবং মাস্টার আবু হানিফ।

সভায় বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই। নতুন নেতৃত্বের মাধ্যমে সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদ নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, প্রশিক্ষণ কর্মসূচি এবং প্রতিভাবান খেলোয়াড় তৈরির উদ্যোগ আরও জোরদার করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় নবনির্বাচিত সভাপতি দিদারুল আলম ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। উপদেষ্টা কমিটির সদস্যরা বলেন, তাঁদের নেতৃত্বে সাতকানিয়ার ক্রীড়াঙ্গন আরও সুসংগঠিত, গতিশীল ও প্রাণবন্ত হয়ে উঠবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
16 July 2026

সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি দিদারুল আলম ও সম্পাদক শহীদুল ইসলাম বাবর

www.dainikkagoj.com
16 July 2026

সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি দিদারুল আলম ও সম্পাদক শহীদুল ইসলাম বাবর

www.dainikkagoj.com