শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন

প্রতাপ মুক্তি ফার্নিচারের স্বত্বাধিকারী মোজাহারুল ইসলামের মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন

প্রতিবেদকের নাম / ২০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

 

মো. আখতার হোসেন হিরন, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের প্রতাপ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও প্রতাপ মুক্তি ফার্নিচারের স্বত্বাধিকারী মোজাহারুল ইসলামের মমতাময়ী মা মাজেদা খাতুন (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে সোমবার রাতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার সকালে প্রতাপ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় সামাজিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

মৃত্যুকালে তিনি চার ছেলে, চার মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন, বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল সরকার, সাধারণ সম্পাদক শাহ আলম বিএসসি, বাঙ্গালা ইউনিয়ন জামায়াতের নেতা মাওলানা আমিরুল ইসলাম বুলবুলসহ প্রতাপ বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নামাজে জানাজায় বাঙ্গালা ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, আলেম-ওলামা এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

বিশিষ্ট ব্যবসায়ী মোজাহারুল ইসলাম তাঁর মরহুমা মায়ের রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এলাকাবাসীও মরহুমার বিদেহী আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনা করেছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
14 July 2026

প্রতাপ মুক্তি ফার্নিচারের স্বত্বাধিকারী মোজাহারুল ইসলামের মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন

www.dainikkagoj.com
14 July 2026

প্রতাপ মুক্তি ফার্নিচারের স্বত্বাধিকারী মোজাহারুল ইসলামের মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন

www.dainikkagoj.com