শিরোনাম
নেত্রকোনায় প্রাইভেটকারে মাদক পাচারকালে ১১৯০ পিস ইয়াবাসহ ৪ কারবারি আটক নওগাঁয় ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে লুট: প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত প্রতাপ মুক্তি ফার্নিচারের স্বত্বাধিকারী মোজাহারুল ইসলামের মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন রামগতি-কমলনগরে ভুঁইফোড় ফেসবুক পেজ ও অনলাইন পোর্টালের দৌরাত্ম্য, অপসাংবাদিকতা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপের দাবি পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী ২ শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আমিনুল আটক খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের উদ্যোগে বন্যার্ত ৪ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ভাঙ্গুড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহন: মোবাইল কোর্টে ৫ হাজার টাকা জরিমানা, জব্দ উপকরণ ধ্বংস সোনারগাঁওয়ে ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে দুইজন গ্রেপ্তার, চেয়ারম্যান প্রার্থীর কাছে ৫ লাখ টাকা চাঁদার দাবি সোনারগাঁওয়ে এনসিপির জুলাই পদযাত্রায় হাসনাত আব্দুল্লাহ: ‘চট্টগ্রামে বন্যা শুরু হতেই প্রতিমন্ত্রী হজে, প্রধানমন্ত্রী বরিশালে’
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী ২ শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আমিনুল আটক

প্রতিবেদকের নাম / ১১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

 

কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ

বিস্কুটের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী দুই শিশুকে নিজ ঘরে নিয়ে ধর্ষণের অভিযোগে পঞ্চগড়ের বোদায় আমিনুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

গত সোমবার (১৩ জুলাই) রাতে ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আটককৃত আমিনুল ইসলাম বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের আমতলা কাজীপাড়া এলাকার বাসিন্দা।

গুরুতর অসুস্থ অবস্থায় ভুক্তভোগী দুই শিশু বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী দুই শিশু অভিযুক্ত ব্যক্তিকে দাদু বলে ডাকত। এ সুবাদে তারা মাঝে মধ্যে তার বাড়িতে খেলতে যেত। অভিযোগ রয়েছে, বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুদের নিজের শয়নকক্ষে নিয়ে যান এবং তাদের ধর্ষণ করেন।

এজাহার অনুযায়ী, গত শুক্রবার ও শনিবার ৬ বছর বয়সী এক শিশুকে এবং রবিবার একই কায়দায় ৫ বছর বয়সী আরেক শিশুকে ধর্ষণ করা হয়। ঘটনার পর শিশুদের কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী এক শিশুর বড় চাচী জানান, শিশু দুটিকে অস্বাভাবিকভাবে কান্নাকাটি করতে দেখে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করা হয়। প্রথমে এক শিশু ভয়ে কিছু বলতে না পারলেও পরে অন্য শিশু শারীরিক ব্যথার কথা জানিয়ে পুরো ঘটনার বর্ণনা দেয়। পরে পরিবারের সদস্যরা তাদের চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাছুদ বলেন, দুই শিশু শারীরিক নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
14 July 2026

পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী ২ শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আমিনুল আটক

www.dainikkagoj.com
14 July 2026

পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী ২ শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আমিনুল আটক

www.dainikkagoj.com