রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ এর ১০ম সভা অনুষ্ঠিত

Reporter Name / ১০৪ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

 

 

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান, ময়মনসিংহঃ

ময়মনসিংহে বিভাগীয় কল্যাণ পরিষদ এর ১০ম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর,ময়মনসিংহ এর আয়োজনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব জিয়া আহমেদ সুমন।

 

সভায় ময়মনসিংহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক আহমাদ মাসুদ বিগত সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন। এ সময় তিনি জানান, শিশুশ্রম নিরসনে পরিদর্শন, উদ্বুদ্ধকরণ কার্যক্রম, আইনগত ব্যবস্থা গ্রহণসহ বিধি মোতাবেক সকল কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

তিনি আরো জানান, ২০২৪ ও ২০২৫ অর্থবছরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর,ময়মনসিংহ মোট ১১৫০ টি পরিদর্শন সম্পন্ন করেছে তন্মধ্যে ৪৫০ টি পরিদর্শন সংক্রান্ত পরিদর্শনে বিভিন্ন কারখানা/প্রতিষ্ঠান/দোকান থেকে ১২১ জন শিশুকে শ্রম হতে প্রত্যাহার করা হয়েছে। শিশুশ্রম নিরসনে ২৫ টি উদ্বুদ্ধকরণ সভা সম্পন্ন হয়েছে। শিশুশ্রম নিরসনের জন্য শ্রম আদালতে ০১ টি মামলা দায়ের করা হয়েছে।

 

সভাপতির বক্তৃতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, আমাদের শিশুগুলো আগামীর ভবিষ্যৎ। তাদের সঠিক বিকাশের জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, শিশুশ্রম নিরসন ও পুনর্বাসনে সংশ্লিষ্ট সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানকে সমন্বয়ের সাথে কাজ করতে হবে।

 

এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী, পরিচালক (স্বাস্থ্য) ডঃপ্রদীপ কুমার সাহাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও এনজিও এর কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর