বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল রামগতি- কমলনগরে দুই মাসের নিষেধাজ্ঞা: মেঘনা পাড়ের ‘জলকন্যাদের’ ঘরে নেই চুলার আগুন ধামইরহাটে হজ যাত্রা  উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ ২ জন নিহত

Reporter Name / ৩১৭ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫

 

 

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য সহ দুইজন নিহত হয়েছে।

 

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী বহনকারী বাসচাপায় সড়কে কর্তব্যরত এক পুলিশ সদস্য নিহত হয়েছে। নিহত পুলিশ সদস্যের নাম হাফিজুর রহমান।

 

 

শনিবার (২৮ জুন) বেলা ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার  ভাদালিয়া এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

 

নিহত হাফিজুর রহমান পাবনা জেলার চাটমোহর উপজেলার জাগরকোল গ্রামের আহম্মদ আলীর ছেলে এবং তিনি পুলিশের কনস্টেবল ছিলেন।

 

 

জানা যায়, বেলা ১১টার দিকে কুষ্টিয়া সদরের ভাদালিয়া এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল হাফিজুর রহমান। এ সময় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বাসটি হাফিজুর রহমানকে চাপা দেয়। পরে আহত অবস্থায় দ্রুত হাফিজুরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

 

 

কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, থানার সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল হাফিজ। এ সময় কুষ্টিয়ার দিক থেকে আসা ইসলামী বিশ্বিবিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসটি একটি ট্রাককে ওভারটেক করতে গেলে রাস্তার পাশে থাকা পুলিশ কনস্টেবল হাফিজকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

 

তিনি আরো বলেন, বাসটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। চালক ও সহযোগী পলাতক রয়েছে। মরদেহ পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

 

 

অপর দিকে, সকাল ৮টার দিকে কুষ্টিয়ার  ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া এলাকায় স্যালো ইঞ্জিনের একটি ট্রলির ধাক্কায় রবিউল ইসলাম নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। নিহত রবিউল ভেড়ামারা উপজেলার নওদাপাড়া গ্রামের বাবুল ইসলামের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর