বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি লংগদুতে নির্বাচন ও গণভোট উপলক্ষে আনসার ভিডিপির ব্রিফিং অনুষ্ঠিত  সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে হবে-ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ঠাকুরগাঁওয়ে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত  তানোরে ৬১টি ভোট কেন্দ্রের মধ্যে ৩১টি ঝুঁকিপূর্ণ কুষ্টিয়ায় নির্বাচন ঘিরে যৌথ বাহিনীর মহড়া ৩০০ আসনের সংসদ সদস্যরা দুর্নীতিমুক্ত হলে দেশ দুর্নীতিমুক্ত হবে: জাপা প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ কচাকাটাকে উপজেলা করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি

রায়গঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত 

Reporter Name / ১৫৬ Time View
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

 

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 

প্রতি বছর আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় রথযাত্রা উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়। ভক্তদের বিশ্বাস -এ তিথিতে বোন শুভদ্রা ও ভাই বলরামকে সঙ্গে নিয়ে ভক্তের কল্যাণে জগদ্বীশ্বর শ্রী শ্রী জগন্নাথ দেব আসেন ধরাধামে। ঈশ্বরের কৃপা ও পুন্য লাভের আশায় দিনটিকে ঘিরে ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি থাকে নানা আয়োজন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরুপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই ভক্তরা আজ রথের ওপর জগন্নাথ, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতি স্থাপন করে সেই রথ মন্দির থেকে টেনে নিয়ে যাবেন আরেক মন্দিরে আবার আটদিন পর সেখান থেকে ফিরিয়ে আনা হবে জগন্নাথ দেবের মন্দিরে একে বলে উল্টোরথ। সারা দেশের মত (২৭ জুন) সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছিতে পালিত হলো এ উৎসব।

হাজারো ভক্তের উপস্থিতিতে নিমগাছি জগন্নাথ মন্দির থেকে শুরু হয় এ রথযাত্রা। পরবর্তীতে নিমগাছি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পালিত হয় এ উৎসব।

 

 

পরে ভক্তবৃন্দ রথ টেনে নিয়ে যান মাসির বাড়ি মন্দির প্রাঙ্গনে। উল্টোরথের দিন পর্যন্ত রথ ওখানেই থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর