বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি লংগদুতে নির্বাচন ও গণভোট উপলক্ষে আনসার ভিডিপির ব্রিফিং অনুষ্ঠিত  সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে হবে-ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ঠাকুরগাঁওয়ে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত  তানোরে ৬১টি ভোট কেন্দ্রের মধ্যে ৩১টি ঝুঁকিপূর্ণ কুষ্টিয়ায় নির্বাচন ঘিরে যৌথ বাহিনীর মহড়া ৩০০ আসনের সংসদ সদস্যরা দুর্নীতিমুক্ত হলে দেশ দুর্নীতিমুক্ত হবে: জাপা প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ কচাকাটাকে উপজেলা করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি

কুষ্টিয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি চক্রের এক সদস্য গ্রেফতার

Reporter Name / ১৪৬ Time View
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

 

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

 

কুষ্টিয়ার মিরপুরে লাশবাহী এম্বুলেন্সে ডাকাতির ঘটনায় ডাকাতি চক্রের সদস্য হাদিউল ওরফে হাদিকে (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শুক্রবার (২৭ জুন) সকালে মিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কামিরহাট বালিকা বিদ্যালয়ের পিছন থেকে তাকে আটক করে। আটককৃত আসামি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কামিরহাট গ্রামের হযরত আলীর ছেলে। আসামির বিরুদ্ধে মিরপুর থানায় চুরি, ডাকাতি, অস্ত্র ও ছিনতাই,নাশকতা সহ ১১ মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাত দুইটার সময় মিরপুর থানার ছাতিয়ান কালিতলা থেকে দুর্গাপুর গামী রাস্তার মধ্যে একটি দস্যুতার ঘটনা ঘটে। ঘটনার পরেই পুলিশের একাধিক টিম ঘটনার তদন্ত নামে। যারই পরিপেক্ষিতে পুলিশের গোয়েন্দা তথ্য, তথ্যপ্রযুক্তির মাধ্যমে বৃহস্পতিবার দিনভর এবং সারারাত অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে আত্মগোপনে থাকা চক্রের অন্যতম সদস্য ১১ মামলার আসামি হাদিউল অরূফে হাদিকে শুক্রবার সকাল সোয়া ৯টায় গ্রেফতার করে পুলিশ। উক্ত ঘটনার সাথে প্রাথমিকভাবে তার সত্যতা পাওয়া গেছে বলে জানায় পুলিশ। প্রাথমিকভাবে একটি বিষয় নিশ্চিত হওয়া গেছে চক্রটি রাতভর জুয়া খেলতো এবং খেলার শেষে চুরি, ছিনতাই এর মত কার্যক্রমে অংশগ্রহণ করতো। একজন আসামি গ্রেপ্তার হলেও বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানা যায়।

এ ব্যাপারে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন,গত বুধবার রাতে অ্যাম্বুলেন্সে দস্যুতর ঘটনায় আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় ও বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে পুলিশের তালিকাভুক্ত ১১ মামলার আসামি এক ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় বাকি সদস্যদেরও গ্রেপ্তার করতে দ্রুতই সক্ষম হব। উক্ত ঘটনায় আসামিকে লাশবাহী অ্যাম্বুলেন্সে দস্যুতার মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং বিজ্ঞ আদালতের নিকট রিমান্ডের আবেদন করা হবে।

 

উল্লেখ্য বুধবার (২৫ জুন) দিবাগত রাত দুইটার সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান কালিতলা-দুর্গাপুর মাঠের নির্জন এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর