বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম
গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল

রায়গঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নিমগাছি অনার্স কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন

Reporter Name / ২০৬ Time View
Update : বুধবার, ২৫ জুন, ২০২৫

 

লোকমান হোসেন মিলন

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত ১৫ দিনব্যাপী দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে (২৫জুন বুধবার) রায়গঞ্জ উপজেলার নিমগাছি অনার্স কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করে নিমগাছি অনার্স কলেজ ছাত্রদল।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।

 

উপজেলার নিমগাছী অনার্স কলেজ শাখা ছাত্রদল এর নেতৃত্বে এ কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সড়কের পাশে ও গুরুত্বপূর্ণ এলাকায় পরিবেশবান্ধব ও ফলজ গাছ রোপণ করেন

 

ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, “পরিবেশ রক্ষা করা শুধু সামাজিক দায় নয়, এটি একটি জাতীয় দায়িত্ব। ছাত্রদল সবসময় দেশের স্বার্থে জনকল্যাণমূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

 

এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ছাত্রদল পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ জনগণকে আরও বেশি করে গাছ লাগাতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

 

 

উক্ত বৃক্ষরোপণ কর্মসুচিতে উপস্থিত ছিলেন,আলহাজ্ব আমিনুল বারী তালুকদার অধ্যক্ষ, নিমগাছি অনার্স কলেজ ও উপদেষ্টা, সিরাজগঞ্জ জেলা বিএনপি

মোঃ কাউসার আহমেদ, সাধারণ সম্পাদক নিমগাছি অনার্স কলেজ ছাত্রদল। মোঃ মোস্তফা কামাল, সিনিয়র সহ সভাপতি নিমগাছি অনার্স কলেজ ছাত্রদল।

সহ কলেজ ছাত্রদলের সকল নেতৃবৃন্দ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর