বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল

যশোরে একজন আসামীসহ পাঁচ টি স্বর্নের বার আটক করেছে বিজিবি

Reporter Name / ২১২ Time View
Update : বুধবার, ২৫ জুন, ২০২৫

 

 

বেনাপোল প্রতিনিধি

 

যশোর ঝুমঝুমপুর এলাকা হতে ০১ জন আসামীসহ ৫৮৫.৫৪ গ্রাম ওজনের ০৫(পাঁচ)টি স্বর্নের বার আটক করেছে বিজিবি।

 

বুধবার ২৫ জুন যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের ঝুমঝুমপুর এলাকা হতে ০১ জন আসামীসহ ৫৮৫.৫৪ গ্রাম ওজনের ০৫(পাঁচ) টি স্বর্ণের বার এবং ০১টি মোবাইল আটক করে। আটককৃত ব্যক্তির জুতার সোলের ভিতরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর-সাতক্ষীরা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার গাবতলী এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরা গমন করছিল। আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা-ময়নাল মোল্লা (৩৫), পিতা-আজগর মোল্লা, গ্রাম-০৯ কোর্টবাড়ী, ডাকঘর-মিরপুর, উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা। আটককৃত স্বর্ণের মূল্য ৮৬,৭৭,৭০২/-(ছিয়াশি লক্ষ সাতাত্তর হাজার সাতশত দুই) টাকা এবং মোবাইলের মূল্য ৩০,০০০/-(ত্রিশ হাজার)টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৮৭,০৭,৭০২/-(সাতাশি লক্ষ সাত হাজার সাতশত দুই) টাকা।

 

আটককৃত স্বর্ণসহ আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামী যশোর সদর থানায় এবং স্বর্ণ ট্রেজারীতে জমা করা কার্যক্রম চলমান রয়েছে।

 

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর