রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে শালার হাতে দুলাভাই খুন 

Reporter Name / ১৭২ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:

 

কুষ্টিয়ার খোকসায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটে মোহাম্মদ আলী প্রামাণিক (৬৫) নামের একজন কৃষক নিহত হয়েছেন। সোমবার (২৩ জুন) রাত ৮টার দিকে উপজেলার সাতপাখিয়া গ্রামে তার বাড়িতে গিয়ে হামলা ও মারপিট করে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

 

 

 

নিহত মোহাম্মদ আলী প্রামাণিক (৬৫) খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের সাতপাখিয়া গ্রামের মৃত আকমত প্রামাণিকের ছেলে। তিনি কৃষি কাজ করতেন। অভিযুক্ত সুনাই শেখ নিহতের প্রতিবেশী ও শ্যালক।

 

 

 

নিহতের ছেলে তারিকুল ইসলাম বলেন, প্রতিবেশী সুনাই শেখের সাথে আমার আব্বার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। কোরবানির ঈদের দিন থেকে বিভিন্নভাবে হুমকিধামকি দিচ্ছিলেন তার৷ আমরা থানায় মৌখিক অভিযোগ দিয়েছিলাম।  সেই বিরোধের জের ধরে সোমবার রাত ৮ থেকে সাড়ে ৮টার মধ্যে সোনাই ও তার লোকজন আমাদের বাড়ি হামলা করে। আমার আব্বাকে এলোপাতাড়ি মারপিট করে। আমাকেও মারপিট করে৷ আমার আব্বা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে চারটার দিকে মারা গেছে।

 

 

 

 

তিনি আরও বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে আমার বাবাকে হত্যা করা হয়েছে। সুনাই শেখ, তার ছেলে হৃদয় শেখ, ভাতিজা শাহীন শেখ, শাহীনের বাবা কালাম শেখ সহ ১৫ জন হত্যাকাণ্ডের সাথে জড়িত। তারা আমাদের বাড়ির উপর এসে আমার বাবাকে হত্যা করেছে। এ ঘটনায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

 

 

 

নিহতের শ্যালক আব্দুল আজিজ বলেন, প্রায় ৪০ বছর আগে আমাদের একটা জমি কিনেন সোনাইয়ের বাবা ও মোহাম্মদ। সুনাইয়ের বাবা কেনেন ৪ শতক এবং মোহাম্মদ কিনেন ৫ শতক জমি। জমিটিতে সেই সময়ে বাড়ি করেন মোহাম্মদ। এরপর থেকে এ জমির পজিশন নেয়া নিয়ে বিরোধ চলছিলো তাদের মধ্যে। প্রায় ১০ বছর আগে স্থানীয়ভাবে মিমাংসা করা হয়। এরপরেও সোনাই বিরোধ তৈরি করে। এর ধরে সোনাই ও তার লোকজন মোহাম্মদকে মারপিট করে হত্যা করেছে।

 

 

 

স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। এর জের ধরে সোনাই ও তার লোকজন মোহাম্মদকে মারপিট করে হত্যা করেছে। এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলেও তাদেরকে পাওয়া যায়নি।

 

 

এ বিষয়ে খোকসা থানার ওসি শেখ মইনুল ইসলাম বলেন, বৃদ্ধকে মারপিট করে হত্যার অভিযোগ উঠেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর