বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম
গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল

রামগড়ে বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে; গুরুতর আহত ৯

Reporter Name / ১৪৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

মোঃমাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ

 

খাগড়াছড়ির রামগড় পাতাছড়া ইউনিয়ন এর মাহবুবনগর এলাকায় শান্তি পরিবহনের একটি নৈশকোচ রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ৯ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

 

 

সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১১টায় শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-৭২৯৬) রাজধানীর যাত্রাবাড়ি থেকে ১০–১২ জন যাত্রী নিয়ে খাগড়াছড়ির উদ্দেশে ছেড়ে আসে। বাসটি মঙ্গলবার ভোরে রামগড়ের মাহবুবনগর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।  দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করেন। আহতদের মধ্যে গুরুতর আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের স্থানীয় জালিয়াপাড়া বিজিবি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

 

শান্তি পরিবহনের এক অফিস কর্মকর্তা বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে।আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় উদ্ধার কার্যক্রম চলছে।’

 

 

রামগড় ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা বিশান্তর বড়ুয়া বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে ড্রাইভার ও হেলপারকে খুঁজে পাইনি। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি।’

 

 

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দীন বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে, বাসটি উদ্ধার প্রক্রিয়াও চলমান।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর