রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

প্রেমের ফাঁদে রোজিনা দুই বাচ্চা সহ গৃহত্যাগের অভিযোগ

Reporter Name / ২৭৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

 

 

 

বেনাপোল প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছা থেকে স্বামীর সঙ্গে রওনা হয়ে বেনাপোল বাজারে  গিয়ে  নিখোঁজ হয়েছেন রোজিনা বেগম (২৭) নামের এক গৃহবধূ। ঘটনার পেছনে প্রেমের সম্পর্ক ও পরিকল্পিত প্ররোচনার অভিযোগ তুলেছে তার পরিবার।

 

 

নিখোঁজ রোজিনা ঝিকরগাছা উপজেলার পদ্মপুকুর গ্রামের বাসিন্দা। তার বাবার বাড়ি শার্শা উপজেলার শাখারীপোতা গ্রামে। পারিবারিক কলহের জেরে গত সোমবার (২৩ জুন) সকালে স্বামী ইমামুল হোসেন তাকে বাবার বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে বাসা থেকে বের হন।

 

অভিযোগ রয়েছে, বেনাপোল পৌঁছে স্ত্রীকে  রেখে চলে আছেন ইমামুল। এরপর থেকে রোজিনার আর কোনো খোঁজ মেলেনি। পরিবার আত্মীয়স্বজন, হাসপাতাল ও থানায় খোঁজ করেও ব্যর্থ হয়।

 

এ ঘটনায় রোজিনার বড় বোন মোছাঃ শিল্পী খাতুন বেনাপোল পোর্ট থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। সেখানে তিনি দাবি করেন, রোজিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাতক্ষীরার শামীম গাজী (২৯) ও নরসিংদীর আলী হোসেন (৩৭) নামের দুই ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতেন এবং তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা রোজিনাকে নানা প্রলোভন দিয়ে বাড়ি থেকে বের করে নেয়। ২৩ জুন সকাল ১০টার দিকে তিনি তার এক ছেলে ও এক মেয়ে সন্তানসহ স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে বাসা থেকে বের হন এবং আর ফিরে আসেননি। অভিযোগে আরও উল্লেখ করা হয়, রোজিনার মোবাইল ফোনে অভিযুক্তদের একাধিকবার কল-যোগাযোগের প্রমাণ মিলেছে।

 

 

রোজিনার স্বামী ইমামুল হোসেন বলেন, “আমি তাকে বেনাপোলে নামিয়ে দিয়ে চলে এসেছি। এরপর সে কোথায় গেছে, তা জানি না।”

 

 

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন, “একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

 

রোজিনার পরিবার ও সন্তানদের নিরাপদে ফিরে আসার জন্য সবার সহযোগিতা কামনা করেছে। তারা বলছে, দিন পার হচ্ছে অথচ কোনো খোঁজ মিলছে না—এতে পরিবার গভীর উদ্বেগে রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর